#আরশিনগর
-------------
যখন আমার ফুরিয়ে আসে রাত ,
দাঁড়ের শব্দে জল ভাঙ্গে ঘুম ঘিরে ,
তখন আমার আরশিনগর ঘুমোয়,
আমিও তখন বদলাই পাশ ফিরে ।
পাশের পাড়ায় সেই যে তাদের বাড়ি,
নদীর ধারে ঘর বেঁধেছে যারা,
মধ্যরাতে পাড় ভেঙ্গেছে ওদের,
কয়েকটি লোক সেইরাতে ঘর ছাড়া ।
ঘর গিয়েছে, বর গিয়েছে ভেসে,
চন্দ্রাহত হয়ে ওরা রাত শেষে,
নদীর চরে আগুন জ্বালে ফের,
ফের আগুনে খিদের রসদ ঠাসে।
দাঁড়ের শব্দে জল ভাঙ্গে ঘুম ঘিরে ,
তখন আমার আরশিনগর ঘুমোয়,
আমিও তখন বদলাই পাশ ফিরে ।
পাশের পাড়ায় সেই যে তাদের বাড়ি,
নদীর ধারে ঘর বেঁধেছে যারা,
মধ্যরাতে পাড় ভেঙ্গেছে ওদের,
কয়েকটি লোক সেইরাতে ঘর ছাড়া ।
ঘর গিয়েছে, বর গিয়েছে ভেসে,
চন্দ্রাহত হয়ে ওরা রাত শেষে,
নদীর চরে আগুন জ্বালে ফের,
ফের আগুনে খিদের রসদ ঠাসে।
No comments:
Post a Comment