# আরো একটি প্রেমের গল্প
----------------------
কুশল ভট্টাচার্য
মাঝখানেতেই জল ছিলো ,
বিষাদ ঢালা, নিবিড় কালো,আবহমান
ছল ছিলো ।
এপারেতে আকুল রাইয়ের ,ওই
পাড়েতে শ্যাম ছিলো।
মধ্যে পাতা চিলতে সাঁকোর
পাশেই টাইমকল ছিলো ।
তার পরে ?
এক বেলা তো জল ধরা কাজ,
আরেক বেলা কি করা !
কানুর বাঁশি এস এম এসে
, মোবাইলেই পায় সাড়া ।
'শীতলা মন্দিরের ধারে,
লাইন পাড়ে, আজকে আসিস,
সঙ্গে কিছু গয়না গাঁটি,
আর যা আছে, বাক্স প্যাটরা,
সঙ্গে আনিস, রাতের গাড়িই
ধরব ,
সোজা গুসকরা ।'
বাড়ি একটা দেখে রেখেছি,
একতলাতে ঘর বারান্দা, উপর
তলায় মালিক থাকে,
নিচে দু ঘর লোক ভাড়া ।
থাকবি তোফা, তারাপীঠেই
ভাবছি তোকে সিঁদুর দেব,
রাইমনি তুই আমার হবি,
ভাবুক লোকে যে যা খুশি,থাকবো
না আর তুই ছাড়া ।
ঠিক বিকেলে আলো যখন ফিকের
দিকে,
তখন ঝিকে মিথ্যে বলে, মাকে
বলে দোলার বাড়ি,
রাইমনির আজ বুক দুরদুর,
ব্যাগ গুছিয়ে দিলো পাড়ি ।
হাট পেরিয়ে, ঘাট পেরিয়ে,
লাইন ধারের মাঠ পেরিয়ে,
সেই যেখানে লেভেল ক্রসিং
, ওইখানেতেই থাকবে গাড়ি ।
রাত পেরলেই স্বপ্নগুলো
সত্যি হবে ?
সয় না যে আর সয় না দেরী
।
শ্যাম'ও ছিল, ঠিক ওখানেই
,
সঙ্গে আরও অচেনা মুখ, রাই
এর চোখে আঁধার নামে,
ব্রিজের নিচে এ অঞ্চলে,
এসব ছেলে দেখিনি তো ,
ঘামতে ঘামতে , থামতে থামতে,
নিচের দিকে নামতে নামতে,
কোথায় এলাম, এ কি হলো
?
ঠিক যা হওয়ার কপাল ছিল,
গয়না ছিল যে ক'গাছা , সঙ্গে
যা যা মূল্য ধরা ,
শ্যাম কাড়লো হাতের মুঠোয়
, রাইমনি'কে কাড়ল ওরা।
--------------------------------
রাত পেরোলো, বামনগাছি,
কার্শেদে'তে দগ্ধ দেহ,রক্তমাখা
একটা শরীর,
ভন ভনিয়ে উড়ছে মাছি ।
এদিক ওদিক উর্দিধারী, খবর
কাগজ কর্মচারী,
দু চার' লাইন রেপের খবর,
ছুটল লিখেই যে যার কাজে ,
লালচে ভোরের টাটকা সকাল,
কোথায় জানি বেহাগ সুরে,
বিদায়বেলার সানাই বাজে
।
No comments:
Post a Comment