ব্রততী বন্দ্যোপাধ্যায় সমীপেষু
---------------------------------
---------------------------------
কুশল ভট্টাচার্য
তোমার তুলনা তুমি নিজে ,
রোদে পুড়ে , বৃষ্টি তে ভিজে ,
কি নিপুন সাজে সেজেছ শরতকাল ,
আগমনী গান গেয়ে এঁকেছ আল্পনা |
রোদে পুড়ে , বৃষ্টি তে ভিজে ,
কি নিপুন সাজে সেজেছ শরতকাল ,
আগমনী গান গেয়ে এঁকেছ আল্পনা |
গল্প, গান, গুচ্ছ গুচ্ছ প্রেম,
নৈবেদ্যর মত সাজিয়েছ প্রভূত ,
এত ঋণ শুধব কেমন করে ?
নৈবেদ্যর মত সাজিয়েছ প্রভূত ,
এত ঋণ শুধব কেমন করে ?
তুমি এক স্রোতস্বিনী ধারা ,
বয়ে যাও নিরন্তর , আমাদের
মেধার ওপর দিয়ে , আমাদের রক্তের ভিতর দিয়ে ,
অশ্রু দিয়ে, আনন্দ দিয়ে |
বয়ে যাও নিরন্তর , আমাদের
মেধার ওপর দিয়ে , আমাদের রক্তের ভিতর দিয়ে ,
অশ্রু দিয়ে, আনন্দ দিয়ে |
তোমার তুলনা আমি খুঁজি নি কোথাও,
আশ্বিনে অথবা হেমন্তে ,
অথবা বিগতযৌবনা কোনো প্রাচীন বসন্তে ,
সুধু এক অমোঘ শরতে,
আশ্বিনে অথবা হেমন্তে ,
অথবা বিগতযৌবনা কোনো প্রাচীন বসন্তে ,
সুধু এক অমোঘ শরতে,
কি বিচিত্র স্থির হয়ে, স্নিগ্ধ হয়ে ,
লীন হয়ে আছ,
শান্তিকল্যাণ হয়ে আছ, পরতে পরতে |
লীন হয়ে আছ,
শান্তিকল্যাণ হয়ে আছ, পরতে পরতে |
No comments:
Post a Comment