ইলিশ পুরান
----------------
----------------
এসো বর্ষা সঘন রাতি,
এসো মীন কন্যা, নাভিঘ্রানে মাতি,
প্রবেশ কর, তৈলাক্ত চুম্বনে,
রসনার বাসনায়, উন্মুক্ত রমনে ,
আবেশ লাল বেগুনে মরিচার আস্কারা,
আর তোমার আমার চুপ স্বাদ,
লবনাক্ত সেসব মৈথুন দিন,
আজ ,বাকি সব বাদ ।
এখনো কি এক পিস আছ ফ্রিজে শুয়ে ?
শীতঘুম নিয়ে ?
এখনো কি স্বপ্নের, তেল ঝাল আছে কিছু বাকি ?
আমি এক বেবাক বহুমুখী,
ইলশেগুঁড়ি শব্দেই সন্মোহিত রুপোলি শয়নে ,
ঝিরিঝিরি সরিষার সুর আর রূপসীর
ঘামতেল মাখা তনুদেহ ,
হায়, বুঝিল না কেহ ।
শীতঘুম নিয়ে ?
এখনো কি স্বপ্নের, তেল ঝাল আছে কিছু বাকি ?
আমি এক বেবাক বহুমুখী,
ইলশেগুঁড়ি শব্দেই সন্মোহিত রুপোলি শয়নে ,
ঝিরিঝিরি সরিষার সুর আর রূপসীর
ঘামতেল মাখা তনুদেহ ,
হায়, বুঝিল না কেহ ।
No comments:
Post a Comment