চন্দ্রাহত
-----------
-----------
কুশল ভট্টাচার্য
কোথাও কিছু নেইকো , ছিল মাথার ওপর চাঁদ,
ছিল আট-টা নটার ইন্দ্রসভার বারদুয়ারী রাত,
তারাও ছিল , মিটমিটিয়ে , ফিসফিসিয়ে পাশে,
তবু কেমন করে বাঁধ ভাঙলে, চাঁদের ঠোঁটে শেষে।
ছিল আট-টা নটার ইন্দ্রসভার বারদুয়ারী রাত,
তারাও ছিল , মিটমিটিয়ে , ফিসফিসিয়ে পাশে,
তবু কেমন করে বাঁধ ভাঙলে, চাঁদের ঠোঁটে শেষে।
বেবাক তুমি, মরলে হঠাত, উপর পানে চেয়ে ,
চন্দ্র এসে খুন করলে, দুধগোলা গান গেয়ে ?
চাঁদপানা মুখ, তাই চেয়েছ ? কড়ির মত সাদা ?
শীতল জলে খুব নেয়েছ, লাগলো চোখে ধাঁধা ?
চন্দ্র এসে খুন করলে, দুধগোলা গান গেয়ে ?
চাঁদপানা মুখ, তাই চেয়েছ ? কড়ির মত সাদা ?
শীতল জলে খুব নেয়েছ, লাগলো চোখে ধাঁধা ?
আজ রাতে নয় ভদকা খেলে, আজ রাতে নয় একা,
মধ্য রাতে মালকোষে হোক চাঁদের সাথে দেখা ।
আদর যখন গোপন রকম, মেঘের চাদর টেনো,
আজ হয় হোক খুনখারাপি, খালাসিটোলার ধেনো ।
মধ্য রাতে মালকোষে হোক চাঁদের সাথে দেখা ।
আদর যখন গোপন রকম, মেঘের চাদর টেনো,
আজ হয় হোক খুনখারাপি, খালাসিটোলার ধেনো ।
চাঁদের গায়ে চাঁদ লেগেছে,নেশায় নোঙ্গর গাঁথ ,
আদর জ্বরে ভোরের ঘোরে ,খসলো শীতল রাত ।
খসলো তারা খুব গোপনে, ভিজলো নরম মাটি,
নিশুত রাতে ঘুমিয়ে পাড়া, জানলোনা কিচ্ছুটি ।
----------------
আদর জ্বরে ভোরের ঘোরে ,খসলো শীতল রাত ।
খসলো তারা খুব গোপনে, ভিজলো নরম মাটি,
নিশুত রাতে ঘুমিয়ে পাড়া, জানলোনা কিচ্ছুটি ।
----------------
তুমি না বন্দুকবাজ ছেলে !
এমন রাতে চন্দ্রাহত হলে ?
এমন রাতে চন্দ্রাহত হলে ?
No comments:
Post a Comment