"লেডি চ্যাটার্লি'স লাভার "
----------------------------
অনেকদিনের পুরনো,
বান্ধবী, তার তেতলার ধুলোমাখা চিলেকোঠা ঘর,
মনে পড়ে ।
সে ঘরের মেঝে থেকে কড়িকাঠ পর্যন্ত ধুলো মাখা,
উইয়ে কাটা বইয়ের পাহাড় ।
নিমেষে একশ বছরের পুরনো বই ও ওখানে অবলীলায় পেয়েছি ।
শেষ বিকেলের সোঁদা বৃষ্টি গন্ধে যখন
পাশের জানলা দিয়ে টুপ টাপ ঝরে পরত গাড় নিল শ্যাওলাটে জল ,
আকাশটা দেখা যেত জেঠামশাই এর মত গম্ভীর আর ক্রুর ,
কালো মেঘে ঠিকরে আসতো উজবুক হাওয়াদের হল্লা ,
ঠিক তখনি ঘরের আলো নিভিয়ে
বন্ধুনি চালাত বিলাসখানি তোড়ী ,
আর এতোল বেতোল ভালবাসায় জড়িয়ে ধরত আমায় ।
একটু একটু করে শরীরে শরীর মিশে ,
গলে যেত একসময় সুনিবিড় আঠালো সম্প্রীতি ,
আর আমরা আষ্টেপৃষ্টে শঙ্খ লাগা সাপের মত পড়ে থাকতাম নির্বিষ ।
আধো চোখ মেলে দেখতাম চোখের সামনে ঘোলাটে
উইয়ে কাটা বইয়ের কভার ,
যতদুর মনে পরে, বইটির নাম
"লেডি চ্যাটার্লি'স লাভার " ।

No comments:
Post a Comment