# আজকাল আর লেখা পায় না ?
আগে যেমন দু চার কথায় ,
খেই হারিয়ে বেবাক চুপে ,
কলম কাগজ কোলের কাছে ,
কল্পনা তে কাব্য পেতো !
সেই কবিতা আর আসে না ?
আর আসে না সাত কাহনে ,
গল্প বলার জল্পনা টি ,
কান্নাকাটি , রান্নাবাটি ,
আদ্যোপান্ত ঝগড়াঝাটি ,
আগে যেমন মুখ দেখলেই
মন বলতো বৃষ্টি কোথাও ,
কাছেই হবে , কিম্বা দুরে
তখন সুধু জগত্জুড়ে কাব্য ছিল ভাববো বলে ।
মনের মত লিখব বলে, দু চার কথায়
খেই হারিয়ে বেবাক বেকুব থাকব বলে ।
আগে যেমন দু চার কথায় ,
খেই হারিয়ে বেবাক চুপে ,
কলম কাগজ কোলের কাছে ,
কল্পনা তে কাব্য পেতো !
সেই কবিতা আর আসে না ?
আর আসে না সাত কাহনে ,
গল্প বলার জল্পনা টি ,
কান্নাকাটি , রান্নাবাটি ,
আদ্যোপান্ত ঝগড়াঝাটি ,
আগে যেমন মুখ দেখলেই
মন বলতো বৃষ্টি কোথাও ,
কাছেই হবে , কিম্বা দুরে
তখন সুধু জগত্জুড়ে কাব্য ছিল ভাববো বলে ।
মনের মত লিখব বলে, দু চার কথায়
খেই হারিয়ে বেবাক বেকুব থাকব বলে ।
সেই কবিতা আর আসে না ,
সেই কবিতা আজ আসে না ।
সেই কবিতা আজ আসে না ।
No comments:
Post a Comment