প্রজন্ম~
কুশল ভট্টাচার্য
আজ ভোরে নিজেকে অবিকল পিতার মতন মনে হলো ,
যেমন দেখেছি তাকে ,
কাকভোরে কুয়ো জলে স্নান সেরে ,
ধুপ দিতেন ভাঙ্গা ঘরখানি জুড়ে ।
বাতাসে ধুপের গন্ধ আর শান্তিপাঠ কুন্ডলী পাকিয়ে
ছুয়ে যেতো প্রথম রোদ্দুর টুকু ,কৃত্তিবাসের মতো ।
আমরা আধেকলীন স্পর্শসুখে চোখ মেলতুম,
লেপের ভিতর থেকে ভাইবোন ।
যেমন দেখেছি তাকে ,
কাকভোরে কুয়ো জলে স্নান সেরে ,
ধুপ দিতেন ভাঙ্গা ঘরখানি জুড়ে ।
বাতাসে ধুপের গন্ধ আর শান্তিপাঠ কুন্ডলী পাকিয়ে
ছুয়ে যেতো প্রথম রোদ্দুর টুকু ,কৃত্তিবাসের মতো ।
আমরা আধেকলীন স্পর্শসুখে চোখ মেলতুম,
লেপের ভিতর থেকে ভাইবোন ।
আর যা কিছু অকিঞ্চিত কষ্ট ,
আগের রাতের যত রোখ, ক্ষোভ, অভিযোগ ,
মুছে যেত সুগন্ধি শান্তি তে লহমায় ,
শীতের সকাল এর মত নির্বিকার নরম ,
শান্তিমঙ্গল স্থির রোদটুকু , শেষ কথা হতো ।
আগের রাতের যত রোখ, ক্ষোভ, অভিযোগ ,
মুছে যেত সুগন্ধি শান্তি তে লহমায় ,
শীতের সকাল এর মত নির্বিকার নরম ,
শান্তিমঙ্গল স্থির রোদটুকু , শেষ কথা হতো ।
আজ ভোরে, আমিও স্নানের পরে ,
যাবতীয় পুরনো অসুখ ,বাসী অভিমান মরু ধুধু ,
সরিয়ে সরিয়ে যখন,
সাজানো সংসার এর উপর ,
একটু একটু করে ধুপের আগুনে ,
ছিটিয়ে দিচ্ছি ভীরু মঙ্গল কামনা টুকু ,
আর আমার পরের প্রজন্ম আধঘুমে ,
নিজেকে অবিকল পিতার মতন মনে হলো ,
যাবতীয় পুরনো অসুখ ,বাসী অভিমান মরু ধুধু ,
সরিয়ে সরিয়ে যখন,
সাজানো সংসার এর উপর ,
একটু একটু করে ধুপের আগুনে ,
ছিটিয়ে দিচ্ছি ভীরু মঙ্গল কামনা টুকু ,
আর আমার পরের প্রজন্ম আধঘুমে ,
নিজেকে অবিকল পিতার মতন মনে হলো ,
মাঝখানে চলে গেলো, বছর কুড়ি শুধু ।
No comments:
Post a Comment