শক্তি চট্টোপাধ্যায় সমীপেষু ~
কুশল ভট্টাচার্য
কুশল ভট্টাচার্য
----------
আপনাকে অদেয় কিছুই নেই ,
যা কিছু দিয়েছেন এ যাবত ,
বৃষ্টিঘ্রান থেকে চিতাকাঠ ,
সকলি সুস্নেহে স্বাদু পথ্যর মতন,
গ্রহণ করেছি মুঠো ভরে ।
যা কিছু দিয়েছেন এ যাবত ,
বৃষ্টিঘ্রান থেকে চিতাকাঠ ,
সকলি সুস্নেহে স্বাদু পথ্যর মতন,
গ্রহণ করেছি মুঠো ভরে ।
ছন্ন বিকেলে দামোদর পাড়ে ,
মন এর সাথে শরীর যখন লহমায় এক ,
প্রথমবার প্রেম করা যায় , জেনেছিলাম ।
সেও তো আপনারই কোনো ,
সমর্পণ বিকেলের চতুর্দশপদী ।
মন এর সাথে শরীর যখন লহমায় এক ,
প্রথমবার প্রেম করা যায় , জেনেছিলাম ।
সেও তো আপনারই কোনো ,
সমর্পণ বিকেলের চতুর্দশপদী ।
বাবার মৃত্যুর খবর জেনেছিলাম টেলিফোন এ ,
যেতে পারা টা ঠিক কতটা সহজ ,
অশ্রু শোক শেষ হলে বুঝিয়েছিলেন আপনিই ।
সত্য , মিথ্যে ,স্মৃতি , শুন্যতা
সব জ্বালিয়ে পুড়িয়ে ,জঘন থেকে জন্ম নিল,
আপনারই শক্তি সত্তা ,
আগুন জ্বলা কতকগুলো পদ্যের অক্ষরে ।
মনে মনে অনেকদুর চলে যাওয়া ,
বাতাস বিহীন বারান্দা জুড়ে ,
হেমন্তের ডাকপিওন আপনি ই তো ,
ডাক দিয়েছিলেন অবেলায় ,
সে ডাকে সারা দেওয়া হলো না ,
সে ডাকে বেলা হলো আমারো ।
বাতাস বিহীন বারান্দা জুড়ে ,
হেমন্তের ডাকপিওন আপনি ই তো ,
ডাক দিয়েছিলেন অবেলায় ,
সে ডাকে সারা দেওয়া হলো না ,
সে ডাকে বেলা হলো আমারো ।
সেই সেদিনকার ফুলকি যারা ,
পড়ল যারা , পুড়ল যারা ,
আগুন হবে বলে ,
মরলো যারা , মারলো যখন ,
পরুষ বাক্য বলে ।
তাদেরও আজ রাত্রি ডাকে ,
তাদেরও আজ দ্বিধা |
তাদেরও আজ দ্বিধা |
কিন্তু তবু জন্মদিনে ,
আগুন জ্বলে এখনো কোথাও ,
খুব ভিতরে , তামাদি আর পুরনো ক্ষতে ,
কুড়োনো চাঁদ , ধানের খেতে ,
আদর লাগে , আবির লাগে ,
জন্ম জন্ম মরণ জাগে ,
চির প্রণম্য শক্তি ওহে ,
তোমার শব্দ, তোমার আগুন ,
আজও দহে , আজও দহে ।
আগুন জ্বলে এখনো কোথাও ,
খুব ভিতরে , তামাদি আর পুরনো ক্ষতে ,
কুড়োনো চাঁদ , ধানের খেতে ,
আদর লাগে , আবির লাগে ,
জন্ম জন্ম মরণ জাগে ,
চির প্রণম্য শক্তি ওহে ,
তোমার শব্দ, তোমার আগুন ,
আজও দহে , আজও দহে ।
No comments:
Post a Comment