রাঙাদিদা
-----------
কুশল ভট্টাচার্য
হয়ত শাড়ির পাড় জুড়ে, হাতি নেমে আসে খুব ভোরে,
জংলা সিলেট থেকে সবুজ শিলং পাহাড়ে , এখনও ।
হয়ত স্মৃতিতে সার দিয়ে, দাঁড়িয়েছে রিফিউজি মন,
প্রত্যাখানটুকু ভুলে, ফেলে আসে স্বাদ,ব্যঞ্জন, এখনও ।
হাতের ওই শিরায় শিরায় , অজস্র অভিজ্ঞতার কাটাকুটি ,
শিলের ঘর্ঘর শব্দে ভেসে আসে, ফেলে আসা সিলেট শহর |
স্মৃতিকে টুকরো করে, স্নেহজলে ধুয়ে নিয়ে, রাঙাদিদা বাটেন অতীত,
যত্নে নুন মরিচ দিয়ে মেখে তৈরী হয় ভবিষ্যতের অন্ন ব্যঞ্জন ।
ভালবাসা ছাড়া আর কিই বা দিতে পারে ?এ করুন, অপ্রমেয়, স্বাদু আয়োজন !
রাঙাদিদা একলাই থাকে, এ বয়েসে তাঁকে আর কারো নেই প্রয়োজন |

No comments:
Post a Comment