ভালবাসার দাম অপ্রমেয় । আজ এই দুর্দিনেও তোর মতন
মানুষ গুলো যেখানে ছায়ার মতন , অস্তিত্বের মতন নিরবে এসে দাঁড়ায় , প্রেতের মিছিলে
সহযাত্রী হয়ে , একবারের জন্য হলেও মনে হয়, করুণাঘন, একটু আলো দাও....মানুষটির মুখ
দেখি একটিবার । চিবুক এর গভীর খাঁজে এঁকে দিই ওষ্ঠছাপ , কানের লতির পাশে লিখে দিই
তীব্র সিক্ত কামড় , পিঠের দীর্ঘ পাকদন্ডিতে নখের আঁচরে সৃষ্টি করি ভালোপাহারের রুট
ম্যাপ আর স্বপ্নদোষ জুড়ে এনে রাখি ডাকবাংলোর অন্ধকার সন্ধ্যা আর কাঁধে মাথা রেখে
দুয়েকটি গান । এখনো এই দুঃসময়েও জাগে প্রেম , কাম, ছায়ার লোলুপ ইঙ্গিত ? রোদে
বিপর্যস্ত, ধ্বস্ত ,সংসার পিছনে ফেলে আসা একলা স্টেশনে বসে থাকা মানুষটি আবার ও
গোলাপ কেনে , আবার ও পড়তে শুরু করে পুরনো বুকমার্কে ফেলে আসা পাবলো নেরুদা । ..বাড়িতে গিয়ে প্রবল অশান্তি তে খেয়োখেয়ি করে যেভাবে
বেঁচে আছি, সেইসব অতৃপ্তির বিবমিষা সন্ধ্যে গুলো উগরে দিয়ে যখন রাত আসে , ছাদের আলসে
তে দাঁড়িয়ে সিগারেট এ শেষ টান দিতে দিতে ভাবি ...এ সব বলে যাওয়া ভালো । এ সব রেখে যাওয়া
ভালো । একান্ত গোপনীয় ..এ সমস্ত কিছুরই দাম নেই কানাকড়িটিও, পৃথিবীর মানুষের কাছে ।
No comments:
Post a Comment