Wednesday, June 22, 2016

বৃষ্টি আমার নিত্যি নিত্যি জ্বর,
হরবখতই দুপুর বেলায় আসে,
বৃষ্টি তোমার দুঃখ কীর্তিনাশা ,
জল মেপো আজ আমার বুকের পাশে ।

বৃষ্টি তোমার আদর কাটে বিলি ,
জুলাই মাসের চুল ভিজে টুপটাপ,
বৃষ্টি তোমার ঝলসে ওঠে বিজলি
রুগ্ন কবির গায়ে জ্বরের তাপ ।

বৃষ্টি তোমার ঠাকুরদাদা, রবি ?
সেই যে যিনি জোড়া সাঁকোর কবি ?
বৃষ্টি আমি অমল, চারু হবে ?
কিশোরবেলার সবুজ কলরবে ।


বৃষ্টি তোমার ব্যাপক ভুলের মন,
কাব্য নিয়েই ভাবছ হয়ত খুব ,
বৃষ্টি তোমার বন্ধুকে মনে রেখো,
একলা ছেলে, শ্রাবণ পেলেই ডুব ।

No comments: