Wednesday, June 22, 2016

গ্রিটিং সিটিং
---------------
মেঘ জমেছে শুক্রবারে , কলকাতা আর ব্যাঙ্গালোরে ,
জন্মদিনের টাটকা খবর যত ,
দুরত্বটাই জবর রকম, নইলে এমন ঝমঝমাঝম ,
বিকেলবেলায় সেলিব্রেশন হত ।

হয়ত কোনো চায়ের দোকান, বৃষ্টিভেজা পুরনো গান.
আর না হলে খুশির পার্ক স্ট্রিট ,
দুপুর থেকে রাত গড়িয়ে, মেঘ বালিকা সঙ্গে নিয়ে,
দিকবিদিকে জমত কদম ঠিক ।

অধিকন্তু, কি আর করি, পদ্য লিখেই গ্রিটিং ভরি,
আর রইলো বাকি যা সব থাক ,
মেঘ সরে যাক তোর শহরে, রাত পোহালেই পরুক ঝরে ,
সকালবেলার টাটকা আশির্বাদ ।


আমরা এখন ভদকা খাব, পার্টি না হয় নিজেই দেব,
ভেবেই নেব সঙ্গে আছিস তুই।
জন্মদিনের লাগাম বিহীন, আনন্দ আজ ধিক তানা ধিন ,
সামনে বছর ভালো থাকিস সই ।

No comments: